1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না : শিক্ষামন্ত্রী সিল্ক শুধু রাজশাহীর নয় এটি সারা বাংলাদেশের সম্পদ : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শিবগঞ্জে রাস্তা দখল করে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণে ভোগান্তিতে এলাকাবাসী বাঘায় ৭০ বছর আগে বিক্রি করা জমি দখলের চেষ্টায় বাড়ি ঘরে হামলা-মামলা ধর্ম ও জাতীয়তা: বাঙালি মুসলিম পরিচয়ের স্বরূপ ও সমন্বয়

ধোবাউড়ায় হোসাইন হত্যার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় সোমবার ২ টায় উপজেলা সদর ইউনিয়ন গুজিরকান্দি গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহত হোসাইন হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ফাঁসির দাবিতে ধোবাউড়া উপজেলা ধোবাউড়া থানার গুজিরকান্দি গ্রামে মেইন রোডে মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে নিহতের পরিবার এলাকাবাসী ও বিএনপি স্থানীয় নেতাকর্মীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব সৈয়দ ইমরান সালেহ (প্রিন্স), উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক,ইউপি সদস্য কছর উদ্দিন বিশ্বাস, ছায়েদুল ইসলাম,জালাল উদ্দিন, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবী করে বক্তব্য রাখেন, নেতা কর্মীরা সহ এলাকার সচেতনমহল। মানববন্ধনে এলাকাবাসী প্রশাসনের প্রতি হোসাইন হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। নিহত হোসাইন ,গুজিরকান্দি গ্রামের ছায়েদুল ইসলামের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ পাশের গ্রাম বলরামপুরের হ্যাপ্পি নামে এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কের জেরে এমন হত্যাকান্ড ঘটেছে বলে তাদের ধারনা। এ বিষয়ে ধোবাউড়া থানা ওসি( তদন্ত) মো: মোজাম্মেল হক জানান, ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তারপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা সহ পুলিশ মাঠে রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট