1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধোবাউড়ায় জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু

ধোবাউড়ায় জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

#ফজলুল হক, ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় জুয়া খেলার আসর থেকে চার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে ) শেষ রাতে উপজেলার রাজিবপুর গ্রাম থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- রাজিবপুর গ্রামের দরিন্দ্রর ছেলে চন্দন দুফুর (৩৬), জব্বারের ছেলে কাসেম (২৯), বন্দেজ আলীর ছেলে শুক্রুর আলী (২৯) ও কলিম উদ্দিনের ছেলে মিনার হোসেন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে নিয়মিত জুয়া খেলতো। মঙ্গলবার রাতে রাজিবপুর গ্রামের দরিন্দ্রর বাড়ির একটি ঘরে জুয়া খেলা হচ্ছে। এমন গোপন খবরে সেখানে অভিযান চালিয়ে খেলারত অবস্থায় ওই চার জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া খেলা ও মাদকবিরোধী অভিযান জোরদারসহ পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। এই অবস্থায় গোপন খবরে এসআই ছলিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মঙ্গলবার শেষ রাতে অভিযান চালিয়ে হাতেনাতে ওই চার জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে সকালে আদালতে পাঠানো হয়েছে।#

ফজলুল হক

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট