1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

ধোবাউড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে দু’ পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১৪

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১০২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফজলুল হক( ধোবাউড়া) ময়মনসিংহ প্রতিনিধি:  ময়মনসিংহের ধোবাউড়ায় জমি সংক্রান্ত বিরোধে দু’ পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে উপজেলার ছনাটিয়া গ্রামে।

হাসপাতালে আহত শহিদ পরিবারের রুবেল মিয়া (৩০) সাংবাদিকদের জানান, একই এলাকার আবুল সিকদার গংদের সাথে জায়গা জমি নিয়ে আমাদের সঙ্গে বিরোধ চলে আসছিল। আজ দুপুরের দিকে আমার পরিবারের কয়েকজন বাড়ির পাশে জমিতে মাছ মারতে গেলে আবুল সিকদার গংরা তাদেরকে অশালিন ভাষায় গালিগালাজ করতে থাকে একই সাথে রামদা, লোহার রড, বল্লম, সাবল, সহ দেশীয় অস্র নিয়ে আমার মাথার উপরে রামদা দিয়ে কুপ মারে। এনিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আমার পরিবারের ১০ জন আহত হয়। গুরতর আহত ৮ জনকে মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

রিপন মিয়া বলেন রুবেলের লোকেরা মেরে আমাদের মাথা ফাটিয়ে দিছে। উভয় পক্ষে যারা আহত হয়েছেন তারা হলেন রুবেল (৩০) ইয়াছিন (২৫) জসিম (২৭) নাজিম উদ্দিন (৪০) মর্জিনা (৩০) লিপি (৩৫) সেলিনা (৩৫) ফিরোজ(৩৫) রুজিনা (৩৫) রিপন (৪০) আজিত(৪৫)আনিছ(২৮) এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি বলে জানাগেছে।

এবিষয়ে হালুয়াঘাট সার্কেল মিজানুর রহমান জানান, পুলিশ টিম ঘটনা স্থলে রয়েছে। তদন্ত করে দূষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট