1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধামইরহাটে মানবসেবা’র উদ্যোগে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

ধামইরহাটে মানবসেবা’র উদ্যোগে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সুলতান মাহমুদ রাজ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভিক্ষুকদের সামাজিক ভাবে পুর্নবাসনের লক্ষে ছাগল বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা সংগঠনের উদ্যোগে এ ছাগল বিতরণ করা হয়। গতকাল বিকেলে ধামইরহাট উপজেলা পরিষদ চত্ত্বরে সেবাধর্মী অন্যন্য সংগঠন মানবসেবার উদ্যোগে ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি থেকে নির্মূলের লক্ষে এবং তাদেরকে পুর্নবাসনের জন্য ৭ জনের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের অতিরিক্ত সচিব (অব.) আলহাজ্ব আবু হেনা মোস্তফা কামাল, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাসেল মাহমুদ, সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ। ধামইরহাট পৌরসভার দক্ষিণ চকযদু গ্রামের ভিক্ষুক গোলাপী খাতুন বলেন, ভিক্ষা করতে অনেক খারাপ লাগে, তারপরও পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করি, এখন ছাগল পেয়ে অনেকটা খুশি লাগছে। এ ছাগল দিয়ে সংসার চালানোর চেষ্টা করবো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট