1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

ধামইরহাটে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………………………………..

নওগাঁর ধামইরহাটে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ‘দুনিয়ার মজদুর এক হও এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও এক হও’ বজ্রকন্ঠে এই ¯স্লোগানকে সামনে রেখে জাতীয় শ্রমিক লীগ ধামইরহাট উপজেলা শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নির্দেশে গড়া বৃহত্তম শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিন করা হয়।

দিবসটি উপলক্ষে ১২ অক্টোবর সকাল ১০ টায় দলীয়ও অফিসে কেক কাটেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাহার আলী। পরে একটি বিশাল র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে জেলা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রশীদ, ধামইরহাট পৌর মেয়র মোঃ আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, দপ্তর সম্পাদক কাউন্সিলর আব্দুল হাকিম, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, ৪নং উমার ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওবায়দুল হক সরকার, ৬নং জাহানপুর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনাজি, সহ-সভাপতি মোঃ সাকোয়াত হোসেন, যুগ্ম- সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রশীদ দোলন, সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ কামরুল হোসেন, সাধারন সম্পাদক ইদ্রিস আলী, শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমান, রোড সম্পাদক হযরত আলী প্রমুখ বক্তব্য রাখেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট