1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
ডিসি কাপ ফুটবলে তানোরকে হারিয়ে জয় পেল দুর্গাপুর রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মেয়ের বিয়ে’র আগেই মায়ের মৃত্যু ,এলাকা জুড়ে শোকের মাতম     শিবগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাশুয়ার কোপে চাচা নিহত রাজশাহীতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক আমিনুর রহমানের শোক ডেঙ্গু প্রতিরোধে রাসিকের নতুন প্রশংসনীয় উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ১হা: ১২৫ বোতল এসকাফ সিরাপ ও প্রাইভেটকারসহ আটক ১  পরিচ্ছন্ন রহনপুর শহর গড়তে মাঠে ইউএনও জিল্লুর রহমান

দেবহাটায় পরীক্ষা কমিটির সভা, বন্ধ হচ্ছে পারুলিয়া জেলিয়াপাড়া মাঠের সার্কাস!

  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

জিএম তারেক দেবহাটা প্রতিনিধি……………………………………………………

অবশেষে মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারী থেকে দেবহাটার পারুলিয়া জেলিয়াপাড়া মাঠে আয়োজিত সার্কাস বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে অনুষ্ঠিত হবে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এসএসসি।

এদিকে এই পরীক্ষার আগে জেলা প্রশাসনকে ভুল তথ্য দিয়ে সার্কাসের আয়োজন করে একটি চক্র। আর নামমাত্র সার্কাসের আয়োজন সেখানে অসামাজিক নাচ ও জুয়ার আসর বসানোর চেষ্টাও করে আয়োজকরা। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় সেখানে অসামাজিক নাচ বন্ধ করে ও জুয়ার আসর বসানোর সুযোগ দেয়নি প্রশাসন। তারপরেও পরীক্ষার পূর্ব সময়ে উচ্চ শব্দে মাইক বাজিয়ে বিপাকে ফেলা হয় এসএসসি পরীক্ষীদের। এতে অন্তিম মুর্হ‚তে প্রস্তুতি নিয়ে বিপাকে শিক্ষার্থীরা। কিন্তু পরীক্ষার কথা মাথায় রেখে অবশেষে ১৩ ফেব্রুয়ারী থেকে পারুলিয়া জেলিয়াপাড়া মাঠের সার্কাস সম্পূর্ণ ভাবে বন্ধ করা হবে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভায় সুন্দর ও সুষ্ঠু ভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে প্রস্তুতি সভা করেছে প্রশাসন। এছাড়া পরীক্ষাকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সেই সাথে কোন নকল বা শিক্ষার্থী সাজিয়ে কাউকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না। বোর্ডের নির্দেশ মোতাবেক সকল নিয়ম পালনে প্রশাসন কাজ করবে।

এবছর উপজেলার দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন কেন্দ্রে ৩৮৬ জন, পারুলিয়ার এসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৬২ জন, হাদিপুর আহছানীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫২ জন এবং ২টি ভেনু কেন্দ্রে ৫৩ জন অংশ গ্রহন করবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট