
আব্দুল্লাহ আল মামুন: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার তিন মাসব্যাপী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সারাদেশে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মূল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সময়ে কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনেও এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আশরাফুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, উপজেলা একাডেমি সুপারভাইজার মিজানুর রহমান, দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজের সহকারী অধ্যাপক আবু তালেব এবং দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক আকবর আলী।
এ ছাড়া অনুষ্ঠানে আরও অংশ নেন দেবহাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাইজিদ বোস্তামি উজ্জ্বল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম নাসির উদ্দীন, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজ, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, সখিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজু পারভীন, দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সভাপতি ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিন আলী, স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের টিম মানবিক পরিবার’-এর পরিচালক শেখ মনি, দেবহাটা কলেজ ছাত্রদলের সভাপতি হযরত আলী টিপু এবং সাধারণ সম্পাদক গোবিন্দ দাশ।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল-কলেজের স্কাউট দলের সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বক্তব্যে অতিথিরা বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; প্রতিটি মানুষকে নিজ নিজ বাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে এবং মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচিটি ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত টানা তিন মাসব্যাপী সারাদেশে পরিচালিত হবে।#