1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে ১ দিনের ব্যবধানে দুই শিক্ষার্থীর আত্মহত্যা লালপুরে ২০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

দূর্গা পূজা উপলক্ষে শিবগঞ্জে সমাজসেবা কার্যালয়ের মন্ডপ পরিদর্শন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরাফাত হোসেন: শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ সমাজসেবা কার্যালয়, শিবগঞ্জ উপজেলার দায়িত্বরত সমাজসেবা কর্মীরা উপজেলাধীন সকল পূজামণ্ডপ গুলো পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শ্রীঃ কাঞ্চন কুমার দাস জানান এখন পর্যন্ত পূজামণ্ডপগুলোয় শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশ রক্ষায় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের মনিটরিং সেল, উপজেলা সমাজসেবা কার্যালয়ের (৮২৮ জন) সদস্য রুটিং দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশবাহিনী সহ গ্রাম পুলিশ,আনসার ও ভিডিপি সদস্যদের উপস্থিতিতে পূর্ণঃ নিরাপত্তায় সুন্দরভাবে দূর্গাপূজা উদযাপন হচ্ছে বলে জানান।

মোহাঃ রাহাতুজ্জামান রাহাত, ইউনিয়ন সমাজকর্মী, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ভোলামারী চাঁদপুর দুর্গাপুজা কমিটি,বাগবাড়ি মিয়াপুর দুর্গা মন্দির,চাকলা সার্বজনীন দুর্গা মন্দির,কাশিয়াবাড়ী দুর্গাপূজা কমিটি,ধোবড়া সনাতন সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, তেলকুপি সার্বজনীন দূর্গা মন্দির,বালিয়াদিঘি সার্বজনীন গৌড় দুর্গা মন্দির, পরিদর্শন করেন।

এসময় তিনি আরোও বলেন, যেকোনো সহযোগিতার জন্য সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অত্র পূজামণ্ডপগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওয়ার্ড সদস্যবৃন্দ সহ অন্যান্যরা।

পূজামণ্ডপ কমিটি জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ ও উপজেলা প্রশাসনের মনিটরিং সেলের কার্যক্রমে এবং গ্রাম পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সন্তুষ্ট প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট