1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দুর্গাপাশা  ইউপি চেয়ারম্যানকে এলাকা ছাড়ার হুমকি নৌকার প্রার্থীর  - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ:
একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি

দুর্গাপাশা  ইউপি চেয়ারম্যানকে এলাকা ছাড়ার হুমকি নৌকার প্রার্থীর 

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল……………………………………….

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৬ বাকেরগঞ্জে  আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনী মাঠে গণসংযোগ করে বেড়াচ্ছেন হাফিজ মল্লিক। নমিনেশন ফরম সংগ্রহের পর থেকেই বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনায় আসেন নৌকো মার্কার এই প্রার্থী।

২১ ডিসেম্বর দুর্গাপাসা ইউনিয়নের সেনের বাজারে নৌকা মার্কা প্রার্থীর গণসংযোগে নৌকার প্রার্থী হাফিজ মল্লিক হ্যান্ড মাইক হাতে নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে বলেন, যারা নৌকার পক্ষে নির্বাচন করবেন না তারা যেন এলাকা ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যান। তাহলে ভোট হাফিজ মল্লিকের বিপক্ষে যাবে না। আর যদি তারা এলাকায় থাকে তাহলেই ভোটগুলো হাফিজ মল্লিকের বিপক্ষে যাবে।  এ সময় নৌকা মার্কার প্রার্থী হাফিজ মল্লিক দুর্গাপাশা  ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদারের উদ্দেশ্যে বলেন, হানিফ তালুকদারের নির্বাচনে তার পক্ষে আমি ভোট চেয়েছিলাম এবং তখন বলেছিলাম এই এলাকার কাজ হানিফ তালুকদার পিছনে থাকবে আমি সামনে থেকেই কাজ করবো।

চেয়ারম্যান সহ সাধারণ ভোটাররা যাহারা নৌকার পক্ষে কাজ না করবে তাদেরকে এলাকা ছাড়ার হুমকি দেয় এ সময়। নৌকা মার্কা প্রার্থীর অসঙ্গতি আচরণে এলাকার সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় বইছে।

এ বিষয়ে দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার বলেন, আমি শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে এখন পর্যন্ত দ্বাদশ সংসদ নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে নামেনি। তবে নৌকা মার্কার প্রার্থী হাফিজ মল্লিক সেনের বাজার তার নির্বাচনী গণসংযোগে এলাকার সাধারণ ভোটারসহ আমাকে নৌকার পক্ষে কাজ না করলে এলাকা ছাড়ার হুমকি দেয়। আমি দুর্গপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা মার্কা নিয়ে নির্বাচিত একজন চেয়ারম্যান। হাফিজ মল্লিকের উস্কানিমূলক এমন বক্তব্যে নৌকার সমর্থিত নেতাকর্মীরা এখন দুঃসাহস হয়েছে। হাফিজ মল্লিক দলীয় মনোনয়ন পেয়ে  তার নিজ এলাকায় আসলে ফরিদপুর ইউনিয়নের একজন ইউপি সদস্য সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে।

এখন আমার নির্বাচিত এলাকা দুর্গাপাশায় এসে আমিসহ এলাকার সাধারণ মানুষকে এলাকা ছাড়ার হুমকি দেয়ায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমার উপর বড় ধরনের হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জেলা ও উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট