1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দিনাজপুরে শিশু হত্যার দায়ে একব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

দিনাজপুরে শিশু হত্যার দায়ে একব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: জেলায় আজ শিশু মিরাজ কাজী (০৫) হত্যা মামলায় মমতাজ উদ্দিন নামের  একব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদন্ড দিয়েছে আদালত। রায়ে অপর তিন আসামিকে খালাস দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুরের অতিরক্ত জেলা ও দায়রা জজ-২ শ্যাম সুন্দর রায় আদালত এ সিদ্ধান্ত  ঘোষণা করেন।

মামলার রায় ঘোষনাকালে আসামি মমতাজ উদ্দিন-সহ আসামিরা আদালতে উপস্থিতি ছিলেন। মামলার  অপর তিন আসামি মোস্তাফিজুর রহমান,  মর্জিনা বেগম ও জেসমিন আরা রুবিকে   খালাস প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এ মামলায় বাদী পক্ষে আইনজীবী ছিলেন এ পি পি মোস্তাফিজুর রহমান। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট দেবল চন্দ্র সরকার।

মামলা সূত্রে জানা গেছে, বিগত ২০১৮ সালের ৮ জুলাই দুপুরে জেলার ফুলবাড়ী উপজেলায়  পাঁচবছর বয়সী শিশু মিরাজ কাজী বাড়ী থেকে বের হয়ে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পরদিন ৯ জুলাই সকালে অভিযুক্ত মমতাজ উদ্দিনের দেখানো ডোবা থেকে শিশু মিরাজের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি ফুলবাড়ী থানা পুলিশকে অবগত করা হলে পুলিশ অভিযুক্ত মমতাজ উদ্দিন কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ২০১৮ সালের ৯ জুলাই বেলা ১১ টায় শিশু মিরাজ কাজীর পিতা  মাহবুবুর রহমান  কাজী  বাদী হয়ে ফুলবাড়ী থানায় প্রধান অভিযুক্ত মমতাজ উদ্দিন সহ চারজনকে আসামী করে  একটি হত্যা মামলা দায়ের করেন।
সাক্ষ্য- প্রমাণ উপস্থাপন ও শুনানি শেষে বিচারক দিনাজপুরের অতিরক্ত জেলা ও দায়রা জজ-২ শ্যাম সুন্দর রায় আজ এ মামলার রায় ঘোষনা করেন। বিচারক রায়ে আসামী মমতাজ উদ্দিনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদন্ড প্রদান করেন। রায়ে অপর তিন আসামিকে খালাস দিয়েছে আদালত।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট