1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ:
অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার

দিনাজপুরে বিক্ষোভ  সমাবেশ , বিএনপি এই সরকারের কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না: বিএনপির বিশেষ সম্পাদক ড. রিপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৪৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ নুর ইসলাম নয়ন, দিনাজপুর  থেকে………………………..

বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, এই সরকারের আর কোন নির্বাচন হবে না। আর বিএনপি এই সরকারের কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। এই সরকারকে পদত্যাগ করে অন্তবর্তিবকালিন বা তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কারণ দেশের জনগনের দাবী, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।

 

২৬ মে ২০২২ বৃহস্পতিবার বিকেলে ড. আসাদুজ্জামান রিপন স্থানীয় লোকভবন মিলনায়তনে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে অসম্মানজনক মন্তব্য ও হত্যার হুমকির প্রতিবাদে এই সমাবেশ দিনাজপুর জেলা বিএনপি এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

 

তিনি বলেন, সংবিধানের কোথায় আছে ঘরের মধ্যে সমাবেশ করতে হবে, ঘরের বাইরে সমাবেশ করা যাবে না? দেশ কি আজ সংবিধান মোতাবেক পরিচালিত হচ্ছে? দেশে কোন সংবিধান আছে বলে মনে হয়না। দেশটা আজ একটা মগের মুল্লুকে পরিণত হয়েছে।

 

তিনি দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, হত্যা, গুম, খুন এসব বিষয়েও কথা বলেন। দিনাজপুর জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি’র সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহম্মেদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবু্ুবল হক হেলাল, জেলা তাঁতীদলের সভাপতি রেজাউল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, জেলা ছাত্রদলের সভাপতি রেজউার রহমান রেজা প্রমূখ।

 

সমাবেশে জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল, কৃষকদল, তাঁতীদল, জেলার অন্যান্য উপজেলা হতে নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠনের প্রধান অতিথি ড. আসাদুজ্জামান রিপন বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল,সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেনসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে ফরিদপুর গোরস্থানে শায়িত বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পিতা মরহুম ইস্কান্দর মজুমদার, বড় বোন সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মরহুমা খুরশিদ জাহান হক চকলেটের কবর জিয়ারত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট