1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা

দলীয় কর্মকাণ্ডে বাধা রইল না বিএনপি নেতা সাবেক মেয়র সাইদুর রহমান মুন্টুর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৫৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

#মোঃ মশিউর রহমান মানিক, দুর্গাপুর, রাজশাহী : রাজশাহী জেলা বিএনপির সদস্য সাবেক মেয়র সাইদুর রহমান( মুন্টু) বিরুদ্ধে গত ৩১আগস্ট ২০২৪ তারিখে পৌরসভা ও দুর্গাপুর উপজেলা কমিটি কর্তৃক একটি অভিযোগ প্রকাশ্যে আসে।

উল্লেখ থাকে যে তার ছত্রছায়ায় কিছু যুবক দুর্গাপুর পৌরসভা ও উপজেলায় চাঁদাবাজি ও দোকানপাট দখল ইত্যাদি অপকর্মে লিপ্ত হয় যেটা সাংগঠনিক কর্মকান্ড দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী হওয়ায় কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে না।

এই মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় এবং পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে যথাযথ জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএন পি, রাজশাহী জেলা। উক্ত অভিযোগের বিরুদ্ধে গত ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে যথাযথ উত্তর প্রদান করেন সাইদুর রহমান মুন্টু, এবং তার বিরুদ্ধে অভিযোগ এর সত্যতা না থাকায় স্থানীয়ভাবে উক্ত দরখাস্তের যে বিবরণী প্রমাণিত না হওয়ায় তা প্রত্যাহার করা হলে ২৮নভেম্বর ২০২৪তারিখে তথ্য প্রকাশ পায় এবং সেহেতু আগামীতে দলে অংশগ্রহণ কোন বাধা আপত্তি রইল না।

প্রকাশ থাকে যে, জেলা সদস্য হিসেবে সাংগঠনিক কাজ গঠনতন্ত্র মোতাবেক পালন করার নির্দেশ প্রদান করেন অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী জেলা, রাজশাহী। সাইদুর রহমান মুন্টুর কাছে অভিযোগের কারণ জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে তার বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে যাহা প্রমাণিত হলো#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট