1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দক্ষিণ বাংলার প্রখ্যাত আলেম মুনাওয়ার হুসাইন আল মাদানী আর নেই - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

দক্ষিণ বাংলার প্রখ্যাত আলেম মুনাওয়ার হুসাইন আল মাদানী আর নেই

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ, খুলনা………………………………..

দক্ষিণ বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন, হাজারো আলেমের উস্তাদ আলহাজ্ব হযরত মাওলানা মুনাওয়ার হুসাইন আল মাদানী ইন্তেকাল আজ ১৫ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন.( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃতু্কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য ছাত্র, গুনগ্রাহী রেখে গেছেন।

আলহাজ্ব হযরত মাওলানা মুনাওয়ার হুসাইন আল মাদানী খুলনা আলিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ছিলেন। একই সঙ্গে সৌদি সরকারের মুবাল্লিগ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমান সময়ের অসংখ্য আলেম তার ছাত্র।

খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ খ ম যাকারিয়া জানান, আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায়  খুলনা আলিয়া মাদ্রাসায় মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজার নামাজ বাদ জুমা দুপুর ৩টায় নিজ বাড়ি ওলামাগঞ্জ মোড়েলগঞ্জ অনুষ্ঠিত হবে। পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট