1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ

তিনদফা দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ প্রত্যাহার

  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের অভিযোগ তুলে রেললাইন অবরোধ করে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো। পরে অন্তর্বর্তি সরকারের নিকট জনভোগান্তি বিবেচনা করে তিনদফা দাবি জানিয়ে রেললাইন অবরোধ প্রত্যাহার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গতকাল বুধবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন তারা। এর দেড় ঘন্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন। এরপর সাড়ে বারোটার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। তখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এরআগে মঙ্গলবার রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। রাবির সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মেহেদী সজীব তিনদফা দাবি তুলে ধরে এই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

তিনদফা দাবি গুলোর মধ্যে রয়েছে, ১. রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,সাত কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসাসহ বাংলাদেশর সকল স্ট্রেটদের রাষ্ট্র সংস্কারের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ২. সংস্কার কমিশন পিএসসি, ইউজিসিসহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পূর্ণগঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ৩.ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রুপরেখা প্রণয়ন করতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সালাউদ্দিন আম্মার বলেন, আমরা এই বৈষম্য মেনে নেব না। পিএসসি থেকে শুরু করে ইউজিসি পর্যন্ত সব প্রতিষ্ঠানের পুনর্গঠন চাই।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট