1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তালায় মিথ্যা মামলায় গ্রেফতার শিক্ষক সুভাষ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

তালায় মিথ্যা মামলায় গ্রেফতার শিক্ষক সুভাষ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি……………………………………………………

সাতক্ষীরার তালায় মিথ্যা মামলায় গ্রেফতার শিক্ষক সুভাষ দাসের নিঃশর্ত মুক্তি এবং ষড়যন্ত্রকারী ইস্টম দাস ও আকাশ দাসের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে তালা উপজেলা পরিষদের সামনে খলিলনগর ইউনিয়নবাসী এই মানববন্ধনের আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন শিক্ষক সুভাষ দাসের কন্যা রমা দাস, রেখা দাস, রঘুনাথ খাঁ, আবুল হোসেন, রনজিত ঘোষ, সঞ্জিত দেবনাথ, গনেশ দাস প্রমুখ। তারা বলেন, ইস্টম দাস সুভাষ দাসের মেয়েকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পরে সেই টাকা ফেরত চাইলে না দেবার চক্রান্ত হিসেবে আকাশ দাসের শিশুকন্যার সাথে সুভাষ দাসকে জড়িয়ে মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করায়। অথচ সাজানো মিথ্যা মামলায় যে দিন তারিখের কথা বলা হয়েছে, সেদিন সুভাষ দাস গোপালপুর প্রাইমারি স্কুলে নাটকের রিহার্সেলে ছিলেন এবং তার প্রমাণও আছে। বক্তারা অবিলম্বে সুভাষ দাসের মুক্তি এবং তাকে ষড়যন্ত্রকারী ইস্টম দাস ও আকাশ দাসের শাস্তির দাবি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট