1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার ‎ লালপুরে বালি ভর্তি ট্রাক ও অটো সিএনজির‌ মুখোমুখি সংঘর্ষ, নিহত-৩, আহত-৪ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আত্রাইয়ে উপজেলা বিএনপির আনন্দ মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ​মোঃ রাসাদুদ জামান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় আত্রাই উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ​

মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ- সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন। ​তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট বলেন, তারেক রহমান বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থার প্রতীক। তিনি বিদেশের মাটিতে থেকেও যেভাবে দলকে সুসংগঠিত করেছেন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তা অনন্য। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হবে। আমরা তাঁকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।

​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন জানান, তারেক রহমান আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে শান্তি ও সমৃদ্ধির ধারা আরও বেগবান হবে। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একটি সুন্দর ও সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাবে। আত্রাই উপজেলা বিএনপি তাঁর হাতকে শক্তিশালী করতে সর্বদা ঐক্যবদ্ধ।

উক্ত আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মো. আকরাম হোসেন সরদার ও ফারুক বকস্, আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, মো. কামরুল হাসান সাগর ও মো. আবু বক্কর সিদ্দিক, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক মো. লুৎফর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আজাদ আলী প্রাং, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক আশরাফুল ইসলাম লিটন, কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলীসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মীবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট