1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন শ্যামনগরের ভেটখালী বিলে পানি নিষ্কাশন না হওয়ায় কৃষক দিশেহারা বিক্ষোভ সমাবেশে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ, বদলিতে সরকারি পাঁচ দপ্তরে পাঁচ চেয়ার শুন্য শ্যামপুর চিনিকলে জিয়া পরিষদের  বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এর শুভ উদ্বোধন  রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল শিবিরের অভিযোগ: “ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন রাজশাহী টার্ফ-এর সৌজন্যে অটিজম শিশুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভ্রমণ

তামিম স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্ট: সোনাই একাদশ চ্যাম্পিয়ন

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জুবায়ের আলম: রাজশাহীতে ৮ দলীয় ১ দিনের তামিম স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ খেলা অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলি, ক্রিড়াকে আঁকড়ে ধরি” এই প্রতিপাদকে সামনে রেখে গতকাল বিকাল সাড়ে ৪ টায় আমবাগান ক্লাবের আয়োজনে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের মাঠে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আমবাগান ক্লাবের কর্মকর্তা-সদস্য, এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত ক্রিড়া প্রেমী দর্শক শ্রোতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আমবাগান ক্লাব বনাম সোনাই একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলার নির্দিষ্ট সময়ে গোল শূন্য ড্র থাকার পর ট্রাইবেকারে সোনাই একাদশ ২/০ গোলে আমবাগান ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তামিম স্মৃতি সংঘের প্রতিষ্ঠিতা মোস্তাক আহম্মেদ (ডলার) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কলেজের সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক (লিমন), বিশিষ্ট ব্যাবসায়ী ও প্রকৌশলী শাকিলুর রহমান শাকিল, আর.ডি.এ মার্কেটের বিশিষ্ঠ ব্যবসায়ী ও দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান (পলাশ) সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন মো: শাহীন। খেলাটি সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ শাক্কাতুর রহমান জিদান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট