1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র কুরআন: ‘মাজিদ’ না ‘শরীফ’—পরিভাষার ব্যবহার ও শারয়ী বিশ্লেষণ বাঘায় পেট্রোল পেতে ভোগান্তি কমছে, পুলিশ  ও আনসার ভিডিপির  তত্ত্বাবধানে  সুষ্ঠুভাবে বিতরণ আত্রাই ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন নওগাঁর পোরশা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত একদল সন্ত্রাসীর তাণ্ডব, অভয়নগরে যুবককে তুলে নিয়ে অমানবিক নির্যাতন, থানায় অভিযোগ  সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক     শিবগঞ্জে প্রতারণার অভিযোগ  নারীসহ গ্রেফতার ২ ​সামাজিক অসহিষ্ণুতা ও জিঘাংসার সংস্কৃতি: উত্তরণের সন্ধানে নিয়ামতপুরের কৃষকরা বোরো মৌসুমে পানির মটর মালিকদের কাছে জিম্মি  বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তাপদাহের ছুটির মধ্যেই বাঘা শাহদৌলা সরকারি কলেজে নেওয়া হলো উদ্বোধনী ক্লাস

  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………..

দেশে তীব্র তাপদাহের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সাত দিন ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কিন্তু সরকারি ছুটির নির্দেশনা উপক্ষো করে বাঘায় শাহদৌলা সরকারি কলেজে উদ্বোধনী ক্লাস নেওয়া হয়েছে। রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের রাষ্ট্রবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস নেওয়া হয়েছে। এতে কলেজেটির তিন বিভাগের অধিকাংশ শিক্ষক উপস্থিত ছিলেননা।

জানা যায়, ঈদের ছুটি শেষে ২১ এপ্রিল থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশে তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের ঝুঁকির বিষয়ে বিবেচনা করে এক সপ্তাহের জন্য ছুটি বাড়িয়ে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) ও জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথকভাবে ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন। ছুটির প্রজ্ঞাপনটি কলেজের ফেসবুক পেইজেও পোষ্ট করা হয়েছে। এর আগে ১৯ এপ্রিল শিক্ষার্থীদের মোবাইল ফোনে উদ্বোধনী ক্লাসের বিষয়ে ম্যাসেজ দেওয়া হয়েছিল। কিন্তু ছুটির প্রজ্ঞাপন জারির পরে শিক্ষার্থীদের মোবাইল ফোনে কোন মেসেজ না দিয়ে উদ্বোধনী ক্লাস নেওয়া হয়ছে।

ছুটির প্রজ্ঞাপন বিষয়ে জানার পর  তিন বিভাগের অধিকাংশ শিক্ষক উপস্থিত ছিলেন না। তিন বিভাগের ৪৮ থেকে ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ বিষয়ে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থী শাওন আহমেদ, রুমন আলী, শাকিব হোসেন, মুসরেকুল ইসলাম, বুলবুল আহমেদ বলেন, গত ১৯ এপ্রিল মোবাইল ফোনে ম্যাসেজ দেওয়া হয়েছিল। পরে ছুটির বিষয়ে কোন মেসেজ তারা পাননি। আগের মেসেজের ভিত্তিতে ছুটির মধ্যে উদ্বোধনী ক্লাসে অংশ গ্রহণ করেছেন। সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত ক্লাস চলেছে।

এ বিষয়ে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আমিরুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষণা মোতাবেক উদ্বোধনী ক্লাসের বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই মোতাবেক উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে উদ্বোধনী ক্লাস নেওয়া হয়েছে। তবে প্রজ্ঞাপন অনুয়ায়ী শিক্ষার্থীদের ক্লাসে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুসলিমা খাতুন বলেন, অধ্যক্ষের নির্দেশে কলেজে এসেছিলাম। উদ্বোধনী ক্লাসে শিক্ষার্থী উপস্থিত থাকলেও শিক্ষকের উপস্থিত ছিল কম। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক বলেন,২০ এপ্রিল ছুটির প্রজ্ঞাপন বিষয়ে অবগত হয়েছি। কলেজের ফেসবুক পেইজেও শেয়ার করা হয়েছে। কিন্তু আগে থেকে ক্লাসের বিষয়ে প্রস্তুতি নেওয়া ছিল এবং মেসেজ দেওয়া হয়েছিল। সেই মোতাবেক শিক্ষার্থীরা কলেজে চলে আসায় উদ্বোধনী ক্লাস নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের নির্দেশনা মতে আগামী ২৭ এপ্রিলের পর যথাযথভাবে ক্লাস পরিচালিত হবে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বলেন, তীব্র তাপদাহের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ কল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ সমূহের পরীক্ষা ছাড়া সকল ক্লাস কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ ক্লাস কার্যক্রম পরিচালনা করে থাকেন, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্দেশনা অমান্য করেছেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট