1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোর পৌরসভার উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জনবান্ধব ইউএনও লিয়াকত সালমান - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

তানোর পৌরসভার উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জনবান্ধব ইউএনও লিয়াকত সালমান

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক  লিয়াকত সালমান।  রোববার (৩ আগস্ট) দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বাস্তবায়নাধীন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন তিনি। জনস্বার্থে নিবেদিতপ্রাণ, কর্মঠ ও মানবিক এই প্রশাসনিক কর্মকর্তা উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Open photo

পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থা, চলমান অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য নাগরিক সুবিধা নিয়ে সরেজমিনে খোঁজখবর নেন তিনি। পরিদর্শনকালে  লিয়াকত সালমান বলেন, “সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা নিবেদিত। নাগরিক সুবিধা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য।” স্থানীয় জনগণের মধ্যে তার এই দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকায় সন্তোষ ও আশার সঞ্চার হয়েছে।

Open photo

অনেকেই জানিয়েছেন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার সরাসরি উপস্থিতি ও তত্ত্বাবধান উন্নয়ন প্রকল্পগুলোর গুণগত মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনগণের আস্থা ও ভালোবাসায় যিনি বারবার প্রমাণ করেছেন প্রশাসনের দায়িত্বশীল হায়েও থাকে মানবিকতার স্পর্শ, তিনি হলেন জনবান্ধব ইউএনও লিয়াকত সালমান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট