1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

তানোর উপজেলা নির্বাচনের ৬১ভোট কেন্দ্রের ৫৮টি ঝুকিপূর্ণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি………………………………………….

্রআগামিকাল রাজশাহীর তানোর উপজেলা পরিষদ  ভোট। নির্বাচনের ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৮টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। তানোর উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসার কামরুজ্জামান বলেন, ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে এসআই, এএসআইসহ ৩ জন করে পুলিশ সদস্য ও ১৩ জন করে আনছার সদস্য নিয়জিত থাকবে। এর পাশাপাশি ৭টি ইউপির প্রতিটিতেই বিজিবিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট স্টাইলিং ফোর্স হিসেবে টহল দিবে।

তিনি বলেন, সকাল থেকে বিকালের মধ্যেই পিজাইডিং অফিসার, সহকারী পিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ ভোট গ্রহনের প্রয়োজনীয় সকল সামগ্রী নিয়ে স্ব স্ব কেন্দ্র পৌছে গেছেন। তবে, ব্যালট পেপার সকালে পৌঁছে দেয়া হবে।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, ভোট কেন্দ্রে আইন শৃংখলা রক্ষায় পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে থাকবে। এখানে কাউকে ছাড় দেয়া হবে না। তানোর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২ টি পৌর সভায় মোট কেন্দ্র ৬১ টি ভোট কেন্দ্র, বুথ ৪শ’ ২৫ টি। প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষ বুথ থাকবে আলাদা। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হবে। সুষ্ঠু ভাবে ভোট গ্রহনের সকর প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।

তানোর উপজেলা পরিষদ নির্বাচনে ২জন চেয়ারম্যান প্রার্থী, ২ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ ৩ টি পদে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেছেন। তানোর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬৬হাজার ১ শ’ ৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৯শ’ ৭ জন ও নারী ভোটার ৮৪ হাজার ২ শ’ ৬৬ জন। নির্বাচনের দিন বুধবার তানোরে সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। তানোর উপজেলায় নির্বাচনী আমেজ বিরাজ করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট