1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোর উপজেলা চেয়ারম্যান ময়নার মতবিনিময়  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

তানোর উপজেলা চেয়ারম্যান ময়নার মতবিনিময় 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

তানোর প্রতিনিধি………………………………….

রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ, উঠান বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে (ইউপি) তিনি প্রতিদিন নির্বাচন পরবর্তী সৌজন্যে সাক্ষাৎ ও  মতবিনিময় সভা করে চলেছেন। এদিকে এসব মতবিনিময় সভায় নেতা ও কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।

জানা গেছে, ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার  উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) জুমারপাড়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, বাধাইড় ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান,সম্পাদক রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা সহযোগী অধ্যাপক মুন্সেফ আলী, জিল্লুর রহমান, সাদেকুল ইসলাম ও কামাল উদ্দিনপ্রমুখ।

এদিকে একইদিন এর আগে মুন্ডুমালা পৌরসভার জোতগরীব আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এসময় উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন আমিন, সম্পাদক ও কাউন্সিলর মোহাম্মদ হোসেন মন্টু, কাউন্সিলর নাহিদ হাসান, সামসুজ্জোহা ডালিম ও লালমোহাম্মদপ্রমুখ।

অন্যদিকে উপজেলা নির্বাচন ঘিরে এলাকায়  সাধারণ ভোটারদের মধ্যে বোধদয় হয়েছে এটা স্থানীয় নির্বাচন  ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়। কাজেই সরকার তথা এমপি সমর্থিত প্রার্থীর বিজয় ব্যতিত এলাকার উন্নয়ন সম্ভব নয়। ফলে উপজেলার মানুষ  উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে কোনো ব্যক্তি নয়, সরকার সমর্থিত প্রার্থীর বিজয় চাই।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট