1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে সরনজাই উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগ   - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

তানোরে সরনজাই উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগ  

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………..

রাজশাহীর তানোরের সরনজাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এদিকে গত মার্চ সোমবার এলাকাবাসী ডাকযোগে স্থানীয় সাংসদ, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে (দুদুক) লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে নিয়োগ বাণিজ্যের টাকা নয়ছয়, স্কুলের কম্পিউটার, বিজ্ঞান, পদার্থ ও রষায়ন বিষয়ে নিয়মিত ক্লাশ হয়না এবং স্কুলের প্রায় ৪৫ বিঘা ফসলী জমি ও দুটি দীঘির (পুকুর) আয়-ব্যয়ের কোনো সঠিক হিসেব কমিটির কাছে জানানো হয় না।এলাকাবাসী প্রকাশ্যে স্কুলের জমি ও পুকুর ইজারা এবং আয়-ব্যয়ের স্বচ্ছ হিসেব সকলের কাছে প্রকাশের দাবি করেছেন। এছাড়াও এসব বিষয়ে দুদুকের অনুসন্ধান দাবি করেছেন।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের প্রায় ৪৫ বিঘা ফসলী জমি ও দুটি বড় আয়তনের পুকুর ইজারা থেকে প্রতি বছর প্রায় কুড়ি লাখ টাকা আয় হয়। কিন্ত্ত এসব টাকায় বিদ্যালয়ের কোনো উন্নয়ন না করে আবার কখানো নামমাত্র উন্নয়ন করে সিংহভাগ টাকা সভাপতি ও প্রধান শিক্ষক মিলেমিশে তছরুপ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের এক সহকারী শিক্ষক বলেন, স্কুলের যে সম্পদ রয়েছে, সেই সম্পদের সুষ্ঠু বা সঠিক ব্যবহার করা হলে স্কুলের চিত্র পাল্টে যেতো। তিনি বলেন, এসব বিষয়ে দুদুকের তদন্ত সময়ের দাবিতে পরিণত হয়েছে।

এ ঘটনায় এলাকার অভিভাবক ও শিক্ষানুরাগী সচেতন মহল বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা সরেজমিন তদন্তপুর্বক জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন। এবিষয়ে জানতে চাইলে সরনজাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান বলেন, এসব বিষয়ে সভাপতির অনুমতি ছাড়া কোন তথ্য দেয়া যাবে না, আপনারা সভাপতির সঙ্গে যোগাযোগ করেন, স্কুলের যা কিছু সব সভাপতি তদারকি করেন।

এসব বিষয়ে জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান সরকার ওরফে আবু সাইদ এসব অভিযোগ অস্বীকার করে  বলেন, সবকিছু নিয়ম মাফিক হচ্ছে। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট