1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষক নাহিদ গ্রেফতার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

তানোরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষক নাহিদ গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

তানোর(রাজশাহী)প্রতিনিধি…………………………………………………………

রাজশাহীর তানোরে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে নাহিদকে পুলিশ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাজবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ভিকটিমের  মা বাদি হয়ে তানোর থানায় ধর্ষণ মামলা করেছেন।

জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) জৈনক ব্যক্তির ৮ বছরের শিশু কন্যা গত রবিবার মাঠে কালায় কুড়াতে যায়। এদিন নাহিদ মাঠে ছাগল চরাচ্ছিল। এসময় ওই শিশুকে একা পেয়ে নাহিদ পাশের জিমখেতে  নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে  শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। নাহিদ ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।  স্থানীয় লোকজন ওই শিশুর পরিবারকে খবর দেয়। শিশুটিকে প্রথমে স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করেন।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর বলেন, বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে নাহিদকে রাজবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করি। নাহিদ নিজে ধর্ষণের কথা স্বীকার করেছে।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, ওই শিশুর মা বাদি হয়ে ৭ ডিসেম্বর থানায় ধর্ষনের মামলা করেছেন। মামলার পর বিশেষ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট