1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

তানোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সোহানুল হক পারভেজ, তানোর……………………………………………

আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, তানোর উপজেলা শাখা আয়োজিত জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ জানুয়ারী (বুধবার) বিকাল, ৪ টার সময় তানোর উপজেলা সদর’ থানা মোড়- জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে ও তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (প্রদীপ- সরকার) এর সঞ্চলনায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, তানোর উপজেলা শাখা আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, আবুব্বাকার, তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান, সোনিয়া সরদার, তানোর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক, জিল্লুর রহমান, বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক, মুসেফ আলী, তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, জুবায়ের ইসলাম, তানোর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর, তাসির উদ্দিন,তানোর পৌর আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও নং ওয়ার্ডের রোকনুজ্জামান জনিসহ তানোর উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

এসময় তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রতি প্রাণপ্রিয় তানোরবাসীর আস্থা ও ভালোবাসায় উৎসবমুখর ভোট বিপ্লবের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (৫২) তানোর-গোদাগাড়ী-১’ আসন থেকে টানা চতুর্থবারের মতো জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ৪র্থ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দের পক্ষ থেকে তাঁক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং নৌকার এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় তানোর-গোদাগাড়ী বাসীর, এই বিজয় সমৃদ্ধ আগামীর বাংলাদেশের, এই বিজয় মুক্তিযুদ্ধের চেতনার। এই জয়কে পুঁজি করে আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং মানবিক নান্দনিক স্মার্ট তানোর-গোদাগাড়ী গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও মাননীয় সাবেক শীল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নির্দেশনায় কাজ করে যাবো, ইনশাআল্লাহ্‌।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট