1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে পুলিশের মাদকবিরোধী অভিযান: কালীগঞ্জ আদিবাসী পাড়ায় বিপুল পরিমাণ চুলাই মদ ধ্বংস - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
জীপুরের কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান মির্জাপুরে পরকীয়ার জেরে আড়াই বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাহেব বাজারে জামায়াতের মানববন্ধন কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার শিরোনাম: স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১  ভোলায় সিন্ডিকেটের দৌরাত্ম: কৃষকের বরাদ্দকৃত সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার

তানোরে পুলিশের মাদকবিরোধী অভিযান: কালীগঞ্জ আদিবাসী পাড়ায় বিপুল পরিমাণ চুলাই মদ ধ্বংস

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে কালীগঞ্জ বাজারসংলগ্ন আদিবাসী পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেছে তানোর থানা পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চুলাই মদ উদ্ধার করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজের সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. মাসুদ আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কালীগঞ্জ বাজারসংলগ্ন আদিবাসী পাড়ায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে দেশীয়ভাবে প্রস্তুত করা চুলাই মদ উদ্ধার করা হয়। জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলার বিষয়টি বিবেচনায় নিয়ে উদ্ধারকৃত চুলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করে পুলিশ।

পুলিশ জানায়, চুলাই মদ উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Open photo

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে চুলাই মদ তৈরির অভিযোগ ছিল। পুলিশের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে এমন ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

তানোর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। মাদক উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত কাউকে আইনের আওতার বাইরে রাখা হবে না। এ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।” আইনশৃঙ্খলা রক্ষা, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং নিরাপদ সমাজ গড়ে তুলতে তানোর থানা পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সচেতন মহল মনে করছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট