1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে এইচ এস সি পরীক্ষার প্রথম দিনে অংশ নিয়েছে এক হাজার নয়শো তিন জন শিক্ষার্থী ‎ তানোরে উপজেলার কামারগা ইউনিয়নের গৃহবধূকে মারধর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১ হাজার ৮শ’ ৫৫ জন সাপাহারে গণঅধিকার পরিষদের উপজেলা কমিটি গঠন ভোলায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড ভোলায় কিশোর গ্যাং এর অভ্যন্তরীন কোন্দলে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, হত্যাকারীর থানায় আত্মসমর্পণ রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু ভোলায় কৃষিজমিতে জলাবদ্ধতা ও লবনাক্ততায় আমন চাষ নিয়ে উদ্বিগ্ন কৃষক সারিয়াকান্দিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে চাঁদাবাজির অভিযোগে মামলা

তানোরে পলিনেট হাউস প্রকল্পে দুর্নীতি

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে কৃষি বিভাগের পলিনেট হাউস(গ্রীণহাউস) প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকার কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, তিন ফসলি জমি বা গভীর-অগভীর নলকুপের স্কীমের সেচ সুবিধাভুক্ত জমিতে পলিনেট হাউস  প্রকল্প বাস্তবায়নের কোনো সুযোগ নাই। কিন্তু ঘুষ গ্রহণের বিনিময়ে নীতিমালা লঙ্ঘন করে মোহনপুর গ্রামে পলিনেট হাউস প্রকল্প দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন, কৃষি কর্মকর্তাকে দুই লাখ টাকা দিয়ে প্রকল্প নিতে হয়েছে।এছাড়াও বালাইনাশকের লাইসেন্স নবায়ন করতে তিন থেকে পাঁচ হাজার টাকা ঘুষ নিচ্ছে কৃষি কর্মকর্তা।

জানা গেছে,পলিনেট হাউস তৈরি করা হয় নেট, পলি এবং লোহা বা বাঁশের অবকাঠামো দিয়ে।চারপাশে  নেট দিয়ে ঘেরা হয়। আর ওপরের অংশে থাকে পলিথিন বা কোনো কোনো ক্ষেত্রে ত্রিপল।পলিনেট  হাউস তৈরি করতে প্রয়োজন তাপমাত্রা সহনশীল বিশেষ পলিথিন ও তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মেশিন। পলিনেটের ওপরে শেড দিয়ে তাপ নিয়ন্ত্রণ করা হয় কৃত্রিম উপায়ে। এখানে উৎপাদিত চারা প্রায় ২০ দিন পর রোপণযোগ্য হয়। মূলত অতিবৃষ্টি ও অকাল বন্যায় চারা রাখতে না পারায় বিকল্প এই ব্যবস্থা।

উপজেলার  পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) মোহনপুর গ্রামের মৌসুমি বেগমের সেমি-ডিপের স্কীমের মধ্যে তিন ফসলি জমিতে পলিনেট হাউস  প্রকল্প দেয়া হয়েছে।ঘুষ গ্রহণের বিনিময়ে মোহনপুর গ্রামের রইস উদ্দিন টিপুকে পলিনেট  হাউস প্রকল্প দেয়া হয়েছে।

স্থানীয় কৃষক লুৎফর রহমান, আকতার হোসেন ও রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন প্রকল্পের বিপরীতে প্রায় ২৪ লাখ টাকা বরাদ্দ থাকলেও মাত্র ৬ থেকে ৭ লাখ টাকার কাজ করে বাকি টাকা কৃষি কর্মকর্তা আত্মসাৎ করেছে। সরেজমিন তদন্ত করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে।

জানা গেছে, যেসব উঁচু জমিতে সেচ সুবিধা নাই বৃষ্টি নির্ভর একটি ফসল উৎপাদন অথবা পতিত পড়ে থাকে। সেই সব জমিতে পলিনেট হাউসের মাধ্যমে উচ্চমূল্যের ফসল যেমন টমেটো, ক্যাপসিকাম, ব্রকলি, রকমেলন, রঙিন তরমুজ, রঙিন ফুলকপি, বাঁধাকপি, লেটুস এসব সবজির পাশাপাশি চারা উৎপাদনের সুযোগ তৈরি করা হয়। এর ফলে সবজি চাষে যেমন বৈচিত্র্য আসবে, তেমনি অনেকেরই আয়ের নতুন উৎস হবে। পলিথিনের আচ্ছাদন থাকায় এতে সূর্যের ক্ষতিকর রশ্মি ভেতরে প্রবেশে বাধা পায় এবং অতিবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগেও ফসল অক্ষত থাকে। অসময়ে সবজি চাষের জন্য পলিনেট হাউস দেশে আধুনিক কৃষি প্রযুক্তির নতুন সংযোজন। এর মাধ্যমে শীতকালীন সবজিগুলো যেমন সহজেই গ্রীষ্মকালে উৎপাদন করা সম্বব তেমনি গ্রীষ্মকালে সবজিও শীতকালে উৎপাদন করা সম্বব।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, যথাযথ নিয়ম অনুসরণ করে পলিনেট হাউস প্রকল্প দেয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট