1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে থানা, ভূমি অফিস ও বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

তানোরে থানা, ভূমি অফিস ও বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তানোর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এসময় তিনি তানোর থানা, ভূমি অফিস, তানোর বালিকা উচ্চ বিদ্যালয় এবং তানোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও পরিবেশ ঘুরে দেখেন।

বিদ্যালয় পরিদর্শনের সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন, এবং পাঠদানের মান ও উপস্থাপনা বিষয়ে শিক্ষকদের প্রতি দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। বিদ্যালয়ের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মণ্ডল, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও তানোর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান, আ. লতিফ সরকার, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসক আফিয়া আক্তার বলেন, সরকারি সেবার মানোন্নয়ন এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে মাঠপর্যায়ে প্রশাসনের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট