1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে টিসিবি উপকারভোগীদের জিম্মি করে কর আদায় - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ:
চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদকচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদক নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’

তানোরে টিসিবি উপকারভোগীদের জিম্মি করে কর আদায়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আলিফ হোসেন,তানোর…………………………………………………………..

রাজশাহী তানোরের তালন্দ ইউনিয়নে (ইউপি) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রিতে উপকারভোগীদের জিম্মি করে গৃহ কর আদায়ের অভিযোগ উঠেছে। গত ২৭ মার্চ বুধবার তালন্দ ইউপি ভবনে এই ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। এ ঘটনায়  ভুক্তভোগীরা ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবুর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।

জানা গেছে, সরকার ভুর্তুকি মুল্য টিসিবির মাধ্যমে  স্বল্প ও নিম্ন আয়ের  মানুষের মাঝে ভোগ্যপণ্য বিক্রির উদ্যোগ নিয়েছেন। কিন্ত্ত তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু কৌশলে উপকারভোগীদের জিম্মি করে গৃহ কর আদায় করছে, এতে বিপাকে পড়েছ নিম্ন আয়ের মানুষ। অনেকে করের টাকা দিতে না পেরে টিসিবি পণ্য না নিয়ে ফেরত গেছে।

জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়নে (ইউপি) টিসিবি কার্ডধারী উপকারভোগীর সংখ্যা এক হাজার ১১১ জন। গত ২৭  মার্চ বুধবার ছিলো টিসিবি পণ্য বিতরণের দিন। এদিন ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু নির্দেশনা দেন গৃহ কর পরিশোধ না করলে টিসিবি পণ্য দেয়া যাবে না।

সরেজমিন দেখা গেছে, মেসার্স পার্থ ভ্যারাইটি ষ্টোরের (ডিলার) মাধ্যমে তালন্দ ইউপির ১ থেকে ৯ নং ওয়ার্ডের এক হাজার ১১১ জন উপকারভোগীর মাঝে স্বল্প মূল্যে টিসিবি পণ্য সামগ্রী বিক্রয় করা হচ্ছে। এদিকে ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দিন বাবুর নির্দেশনায় চেয়ার-টেবিল নিয়ে বসে ইউপির সরকারি সচিব ও উদ্যোক্তা গৃহ কর আদায় করছেন। এবিষয়ে ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু বলেন, জোর করে কারো কাছে থেকে ট্যাক্স আদায় করা হয়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট