1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ হামিদুর রহমান, তানোর (রাজশাহী)প্রতিনিধি : উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), তানোরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান-এর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন-এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী নাইমুল হাসান, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ডি.এম. আক্কাস আলী, তানোর পৌরসভার সচিব জুয়েল উদ্দিন এবং তানোর থানা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আরশাদ আলী। এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্য, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Open photo

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পল্লী উন্নয়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

বক্তারা আরও বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা, সঞ্চয়ের অভ্যাস এবং আত্মনির্ভরশীলতার চর্চা বৃদ্ধি পেলে গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

সভা শেষে পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপস্থিত সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জাতীয় পল্লী উন্নয়ন দিবসের এ আয়োজনকে সময়োপযোগী ও ফলপ্রসূ উল্লেখ করে বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সমবায় কার্যক্রমে সম্পৃক্ততা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট