1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী নগরীর শালবাগানে জমি দখলের হুমকি ও মিথ্যা মামলার ভয়, থানায় সাধারণ ডায়েরি - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রাজশাহী নগরীর শালবাগানে জমি দখলের হুমকি ও মিথ্যা মামলার ভয়, থানায় সাধারণ ডায়েরি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর মহানগরীর কৃষক মোঃ মোজাহার আলী (৫৯) তাঁর চাষাবাদ করা জমি দখলের হুমকি, ভয়ভীতি ও মিথ্যা মামলার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিনি জানান, গত দুই বছর ধরে তিনি বোয়ালিয়া মডেল থানাধীন শালবাগান এলাকায় আহম্মদ হোসেন নামে এক ব্যক্তির জমি নিয়মিত চাষাবাদ করে আসছিলেন। মোজাহার আলীর ভাষ্য অনুযায়ী, জমির মালিক আহম্মদ হোসেন বর্তমানে চাকরির সুবাদে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। এই সুযোগে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জমি দখলের উদ্দেশ্যে তাঁকে বিভিন্নভাবে হুমকি প্রদান করছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে শালবাগান এলাকার ১. মোস্তাফিজুল ইকবাল (৬৫) ২. মিসেস ইফতার (৬০) ৩. হেলালুজ্জামান (৩০) তাঁকে ডেকে জোরপূর্বক জমি ছেড়ে দিতে বলে। এসময় তিনি জমির মালিকের নির্দেশ ব্যতীত জমি না ছাড়ার কথা জানালে, অভিযুক্তরা নিজেদের জমির মালিক দাবি করে এবং তাকে ভয় দেখিয়ে বলে জমি না ছাড়লে মাদক ব্যবসায়ী বা অনৈতিক কাজের সাথে জড়িত মর্মে মিথ্যা মামলায় ফাসিয়ে দেওয়া হবে। এছাড়া অভিযুক্তদের মারমুখী আচরণ, অকথ্য গালিগালাজ এবং পানির পাইপ কেটে দেওয়ার ঘটনাও জিডিতে উল্লেখ করা হয়েছে। এসব কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।

এ বিষয়ে থানা কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন এ ঘটনার সঙ্গে আমরা জড়িত নয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট