1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে ইউপি চেয়ারম্যানের নাম ভাঙিয়ে মাটি বাণিজ্যে   - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

তানোরে ইউপি চেয়ারম্যানের নাম ভাঙিয়ে মাটি বাণিজ্যে  

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
Exif_JPEG_420
তানোর(রাজশাহী)প্রতিনিধি…………………………………………
রাজশাহীর তানোরের বাধাইড়  ইউনিয়নের (ইউপি) বৈদ্যপুর শশ্বানপাড়া গ্রামের শাজাহান আলীর বিরুদ্ধে ফসলী জমির মাটি কেটে  বিক্রি ও মাটি পরিবহনে কাঁচা-পাকা রাস্তা নষ্টের অভিযোগ উঠেছে। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত মাটিযজ্ঞ চলছে।
পুলিশ প্রশাসন ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের  নাম ভাঙিয়ে এসব অবৈধ মাটি বাণিজ্যে করা হচ্ছে বলেও গ্রামবাসি অভিযোগ তুলেছে। এদিকে ভেকু মেশিন (মাটিকাটা যন্ত্র) ও অবৈধ ট্রাক্টরের বিকট শব্দে জনজীবন অতিষ্ঠ। অন্যদিকে ট্রাক্টরে মাটি বহনের সময় মাটি রাস্তায় পড়ে রাস্তা নষ্ট ও ধুলাবালিতে পরিবেশ দুষণে বাসা বাড়িতে থাকায় থাকা হয়ে পড়েছে। এ ঘটনায় গ্রামবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ফসলি জমিতে পুকুর খনন বা মাটি বন্ধ রয়েছে। কোথাও কোনো পুরাতন পুকুর পুনঃখনন বা কৃষি জমির মাটির কাটতে চাইলে তা যথাযথ নিয়ম মেনে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে তারপর অনুমোদন নিতে হয়। সেখানেও বলা থাকে মাটি যেনো কোনো পাকা বা কাঁচা রাস্তায় না উঠে। অথচ এসব নিয়মনীতি লঙ্ঘন ও পুলিশ প্রশাসনের নাম ভাঙিয়ে অবৈধ মাটি বাণিজ্য করছে শাজাহান আলী। এমনকি তার বাড়ি থেকে আবাসিক সংযোগের তিনটি মটর থেকে কৃষি জমিতে সেচ বাণিজ্যে করা হচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে শাজাহান আলী বলেন, এসপি- ডিসি কেউ তার মাটি কাটা বন্ধ করতে পারবে না। তিনি বলেন, ইউপি চেয়ারম্যান ও মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্র থেকে অনুমোদন নেয়া আছে। তিনি আরো বলেন, রাস্তা নস্ট হলে সরকার ঠিক করবে এখানে সাংবাদিক বা গ্রামের মানুষের সমস্যা কি। এবিষয়ে জানতে চাইলে বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, তিনি কাউকে কোনো মাটি কাটার অনুমতি দেননি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট