1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয়

তানোরে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি অফিসটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তানোর উপজেলা নির্বাহী অফিসার নাইমা খান এবং সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক।

এসময় উপস্থিত ছিলেন তানোর সদর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহমেদ সজিব সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অফিস পরিদর্শন শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন ভূমি কর্মকর্তাদের প্রতি জবাবদিহিতামূলক ও জনবান্ধব সেবা নিশ্চিতের আহ্বান জানান।

তিনি বলেন, জনগণ যেন সহজভাবে ও দ্রুততম সময়ে সেবা পান এটি নিশ্চিত করতে হবে। আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, তাহলেই সরকারের ডিজিটাল ভূমি সেবার লক্ষ্য সফল হবে। এ সময় তিনি ডিজিটাল রেকর্ড হালনাগাদ, ভূমি উন্নয়ন কর প্রদান ও নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখার পরামর্শ দেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট