1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে আদিবাসী নারীকে দলবদ্ধ ধর্ষণ আটক ৩  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

তানোরে আদিবাসী নারীকে দলবদ্ধ ধর্ষণ আটক ৩ 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# তানোর(রাজশাহী)প্রতিনিধি………………………………………………………………….

রাজশাহীর তানোরে আলু কুড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক আদিবাসী নারী। এ ঘটনায় তিনজনকে আটক করেছে তানোর থানা পুলিশ। আটককৃতরা হলেন,  উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) চকরতিরা (শালতলা) গ্রামের বাজুন মার্ডীর পুত্র সামুয়েল মার্ডী (২৫),কিলিশ মুর্মুর পুত্র রুবেল মুর্মু(২১) ও নরেশ হাঁসদার পুত্র শিবেন হাঁসদা(২২)।গত ২৩ মার্চ রোববার দিবাগত রাতে উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) শালতলা গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর উপজেলার রতনপুর এলাকার জনৈক ব্যক্তির কন্যা  (২০) তার দুই বোনকে নিয়ে কলমা ইউনিয়নের শালতলা গ্রামে আত্মীয়র বাড়িতে  বেড়াতে এসে মাঠে আলু কুড়াতে যায়।  আলু কুড়াতে গিয়ে সামুয়েল মার্ডীর সঙ্গে তার পরিচয় হয়। এদিকে পরিচয়ের সুত্র ধরে  মোবাইল ফোনে রাত সাড়ে ৯ টার দিকে সামুয়েল মার্ডী ওই নারীকে তার পিসির বাড়ির পিছনে একটি আম বাগানে ডাকেন। সেখানে ওই নারী উপস্থিত হলে,তারা দলবদ্ধ হয়ে তাকে হাত পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে ওই নারীর  চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে বিধ্বস্ত অবস্থায়  উদ্ধার বাড়িতে নিয়ে যায়। এঘটনায় একইদিন ভিকটিম বাদি হয়ে স্যামুয়েলসহ তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন।

এদিকে জেলা পুলিশ সুপারের(এসপি) ও  সহকারী পুলিশ সুপারের (এএসপি)  (গোদাগাড়ী সার্কেল) নির্দেশনায় তানোর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে  তিনজনকে আটক করেছেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা করা হলে,বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের আটক করা হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট