1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে অবৈধ মটরে পল্লী বিদ্যুতের সংযোগ নিয়ে হানাহানি  - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

তানোরে অবৈধ মটরে পল্লী বিদ্যুতের সংযোগ নিয়ে হানাহানি 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রতীকী ছবি

তানোর(রাজশাহী)প্রতিনিধি………………………………………………

রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর, টকটকিয়া ও পরানপুর মহল্লায় অবৈধ মটরে জম্পেশ সেচ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এসব অবৈধ মটরে পল্লী বিদ্যুতের সংযোগ নিয়ে এলাকায় প্রতিনিয়ত হানাহানির ঘটনা ঘটছে। এতে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বা বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় সাধারণ মানুষ শঙ্কিত হয়ে উঠেছে।

এদিকে গত ৭ ফেব্রুয়ারী বুধবার পরানপুর মাঠে অবৈধ মটরে পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় প্রকাশনগর বাজারে দুপক্ষের মাঝে মারপিটের ঘটনা ঘটেছে।এঘটনায় প্রকাশনগর মহল্লার মৃত আবু বাক্কারের পুত্র কাওসার আলী রয়েল বাদি হয়ে একই গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র রহুল আমিনকে আসামী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার পরানপুর মাঠে রহুল আমিনের একটি অবৈধ মটর রয়েছে। এদিকে পরানপুর মহল্লার গুচ্ছ গ্রামের একটি বাড়ির আবাসিক সংযোগ থেকে রহুল আমিন তার মটরে অবৈধ সংযোগ নিয়ে সেচ বাণিজ্যে করছে।

সম্প্রতি  মহল্লাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ রহুলের  মটরের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে রাশেলের মটরের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। এঘটনায় রহুল সন্দেহ করে রয়েলকে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৭ ফেব্রুয়ারী বুধবার সকালে প্রকাশনগর বাজারে রহুল মদ্যপ অবস্থায় কাওসার আলী রয়েলকে বেধড়ক মারপিট করে। এ সময় উপস্থিতরা এসে রয়েলকে উদ্ধার করেন। স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের একশ্রেণীর কর্মকর্তার মদদে অবৈধ মটর মালিকেরা আবাসিক সংযোগ থেকে সেচ বাণিজ্যে করছে। তাদের কারণে পাড়া-মহল্লায় প্রতিনিয়ত মারামারি হানাহানির ঘটনা ঘটেছে। মহল্লাবাসীর অভিযোগ

রাশেলের মটরের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে জানতে চাইলে রুহুল আমিন বলেন, রয়েলের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়েছে মাত্র।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট