1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ হামিদুর রহমান,তানোর, রাজশাহীপ্রতিনিধি:আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত, বাল্যবিবাহমুক্ত এবং শিশু শ্রমমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিস (এপি)-এর সহযোগিতায় এ উপলক্ষে আলোচনা সভা, শপথ গ্রহণ ও ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। অনুষ্ঠানের শুরুতেই শিশুদের অধিকার, নিরাপদ শৈশব নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার এন্ড্রিকাসের সান্তাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন উপস্থিত অতিথি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করান। শপথে সবাই শিশুর অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রম বন্ধ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া প্রতিটি শিশুকে পুনরায় শিক্ষার আওতায় আনার জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সিনিয়র ডিরেক্টর (অপারেশন) চন্দন জেড গোমেজ। তিনি বলেন, একটি শিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ ও শিশু শ্রম শুধু একটি পরিবারের নয়, বরং পুরো সমাজের উন্নয়নের অন্তরায়। তাই এ বিষয়ে সচেতনতা অব্যাহত রাখতে হবে।

তানোর থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইন্সপেক্টর মোয়াজ্জেম হোসেন বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করছে। বাল্যবিবাহ কিংবা শিশু নির্যাতনের কোনো অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশন) রাজু উইলিয়াম রোজারিও, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি কামাল মিন্টু, চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মেজর, তানোর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডি.এম. আক্কাস আলী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সায়মা আঞ্জুমান, স্বর্ণপদকপ্রাপ্ত কৃষিবিদ নুর মোহাম্মদ এবং তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান।

বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হলে বাল্যবিবাহ, শিশু শ্রম এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া অফিসের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী সদস্য-সদস্যা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, শিক্ষক, সমাজসেবী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম অফিস গত বছরের ১৮ ডিসেম্বর থেকে উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা জুড়ে ধারাবাহিকভাবে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রম নিরসন এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার আওতায় ফিরিয়ে আনার লক্ষ্যে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমের মধ্যে ছিল— বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতামূলক সভা ও উঠান বৈঠক, বিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, শিশু অধিকার বিষয়ে প্রচার-প্রচারণা,ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়ে ভর্তিতে উদ্বুদ্ধকরণ,শিশু শ্রমে নিয়োজিত পরিবারের জন্য আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্তকরণ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা।

এসব উদ্যোগের ফলে উপজেলার বিভিন্ন এলাকায় শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশু শ্রম কমিয়ে আনতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে অনুষ্ঠানে জানানো হয়। সবশেষে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে তানোর উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত, বাল্যবিবাহমুক্ত ও শিশু শ্রমমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা এ অর্জন ধরে রাখতে সকলের অব্যাহত সহযোগিতা কামনা করেন এবং বলেন, কেবল ঘোষণা নয়—এই সাফল্য টেকসই করতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ চালিয়ে যেতে হবে। তাহলেই শিশুদের জন্য একটি নিরাপদ, শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট