1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ

ঢাকার মানুষ এখন আর কাদাখোঁচা কয় না -পলক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি…………………………………….

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আজ থেকে ১৫ বছর আগে আমি যখন প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে যাই ঢাকার মানুষ আমাকে দেখে বলতো এই দেখো চলনবিলের পা পাঠা কাদাখোঁচা মানুষ এসেছে। কিন্তু ১৫ বছরের উন্নয়নে এখন সেই বদনাম ঘুচেছে। এখন ঢাকার মানুষ আমাকে দেখে ডিজিটাল সাহেব বলে। বৃজস্পতিবার (৪ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ স্কুল মাঠে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, প্রথম সংসদে উঠেই সিংড়া টু বারুহাস রাস্তা পাকাকরণের দাবি করেছিলাম। গত ১৫ বছরে চলনবিলের প্রতিটি গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছি। প্রতিটি গ্রামে সাবমার্সিবল রাস্তা করেছি। এই আয়েশ বিয়াশের মানুষের আগে সিংড়াতে যেতে সময় লাগত ৩ থেকে সাড়ে তিন ঘন্টা। এখন মাত্র ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে সিংড়াতে পৌছাতে পারছেন। কাজ শেষ করে আবার দুপুরে বাড়িতে এসে খাবার খাওয়ার সুযোগ পাচ্ছে।

পলক বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে চলনবিল এলাকা এখন আগের মত দুর্গম নেই, চোর ডাকাতের ভয়ে এখন আর কাউকে রাত জেগে পাহারা দিতে হয় না। এক সময়ের সর্বহারার এলাকা নামে পরিচিত বিয়াশ এখন ডিজিটাল এলাকায় পরিণত হয়েছে। আর এই সব কিছুই সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কল্যাণে। আওয়ামী লীগের এই উন্নয়নকে অব্যাহত রাখতে তাই আগামী ৭ জানুয়াী আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে সারা জীবন সেবক হিসাবে কাজ করার সুযোগ দিবেন।

ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এম আবুল কালামের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি এডভোকেট ফজলুর রহমান প্রমূখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. বদরুদোজ্জা বকুল, উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি এড.আব্দুস সালাম শান্ত, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জুলহাজ কায়েম, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য তারেক হোসেন দুলাল, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফ মাহমুদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মতিন মৃধা, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাঃ সম্পাদক মোঃ রুবেল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশিদুল ইসলাম শ্রাবণ, সাঃ সম্পাদক মোঃ হাশেম আলী সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট