1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে র‍্যালি

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায় প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মচারীরা।

র‍্যালি শেষে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি বলেন, ডেঙ্গু রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। ডেঙ্গুমুক্ত রাজশাহী’ এবং ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে এখন থেকে প্রতি শনিবার সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়ির আঙিনা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করলে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান ,মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট