1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁও -৩ আসনে জাপার প্রার্থী হাফিজ উদ্দীন বে-সরকারিভাবে নির্বাচিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ঠাকুরগাঁও -৩ আসনে জাপার প্রার্থী হাফিজ উদ্দীন বে-সরকারিভাবে নির্বাচিত

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৪১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি…………………………….

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও -৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ লাঙ্গল প্রতিকে ১ লক্ষ ৬ হাজার ৭ শত ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টি  মনোনীত  প্রার্থী গোপাল চন্দ্র রায় (হাতুড়ি প্রতিকে) ৬৪ হাজার ৮ শত ২১ ভোট পেয়েছেন , ঈগল পাখি মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী আশা মনি ১৬ শত ৮৩ ভোট ও কুলা মার্কা প্রতীক নিয়ে  ( বিকল্প ধারা বাংলাদেশ) মনোনীত প্রার্থী এস এম খলিলুর রহমান সরকার ৬শত ৯ টি ভোট পেয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩ শত ৫৪ জন।মোট প্রদত্ত ভোট ১ লাখ ৭৬ হাজার ২ শত ২৬ টি। বে-সরকারি ভাবে জাপার প্রার্থী হাফিজ উদ্দিনকে নির্বাচিত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ মাহাবুবুর রহমান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট