1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার  - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার 

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

রফিকুল ইসলাম সুজন, রাণীশংকৈল, ঠাকুরগাঁও……………………………………..

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের উত্তর মহেশপুর সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় গত শুক্রবার ২৫ আগস্ট সকালে ওই মাদ্রাসা শিক্ষক রজব আলী(২৫) কতৃক এক ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটেছে।

বলাৎকারকৃত শিশু ছাত্রের নাম মেহেদী হাসান(১৩)। সে বালিয়াডাঙ্গী উপজেলার শাহজাহান আলীর ছেলে। ধর্ষিত ছাত্রের পরিবারের থেকে বিলম্বে সংবাদ পেয়ে

গত রবিবার ২৭ আগস্ট রাণীশংকৈল থানার ওসি(তদন্ত) মহসিন আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সাহায্যে নীলফামারী জেলার সৈয়দপুর থানার লক্ষণপুর চরোলপাড়া গ্রাম থেকে ধর্ষক রজব আলীকে গ্রেফতার করে রাণীশংকৈল থানায় নিয়ে আসে। পরদিন ২৮ আগস্ট বিকেলে এনিয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলফা ৩ ,আসাদুজ্জামান রাণীশংকৈল থানায় এক প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সাংবাদিকদের সামনে অতিরিক্ত পুলিশ সুপার লিখিত বক্তব্য পড়ে শোনান। এসময়  ওসি গুলফামুল ইসলাম ,ওসি খায়রুল আনাম ডন সহ অন্য পুলিশরাও উপস্থিত ছিলেন। অতিঃ জেলা পুলিশ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আসামি রজব আলীর বিরুদ্ধে থানায় একটি মামলা রজৃ করা হয়। (মামলা নং-২৬) এবং এদিন বিকেলে তাকে জেলা জেলহাজতে পাঠানো হয়।

শিশু ধর্ষণের বিষয়টি সামাজিক অবক্ষয় বলে মন্তব্য করেন ঐ এলাকার সুশীল সমাজ ,এ বিষয়ে এধরণের ঘটনা এড়াতে স্থানীয় হাফেজিয়া মাদ্রাসা গুলোতে নিয়মিত তদারকি করবেন ওসি গুলফামুল ইসলাম মন্ডল বলে জানান ।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট