1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ে বিদেশী মদ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে যুবমহিলা লীগের নেত্রীসহ আটক ৪ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

ঠাকুরগাঁওয়ে বিদেশী মদ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে যুবমহিলা লীগের নেত্রীসহ আটক ৪

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঠাকুরগাঁও প্রতিনিধি

বিদেশী মদ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে ঠাকুরগাঁও জেলা যুবমহিলা লীগের নেত্রীসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে জেলা শহরের বসিরপাড়ার এলাকার জিল্লুর রহমানের বহুতল ভবনে সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ওই বাসা থেকে বিদেশী মদের কয়েকটি বোতল উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাসিন্দা রোজিনা আক্তার তাঁর স্বামী তফিজুল, শহরের ইসলামবাগ এলাকার বাসিন্দা আশা চৌধুরী ও জেলা হরিপুর উপজেলার বাসিন্দা লিজা আক্তার। তবে রোজিনা আক্তার ও আশা চৌধুরী জেলা যুবমহিলা লীগের নেত্রী বলে জানা গেছে। আর লিজা আক্তারের রাজনৈতিক পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

পুলিশ জানায়, পৌরশহরের বসিরপাড়া এলাকায় ওই বাসাটি ভাড়া নিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তারা। এমন অভিযোগেই এলাকাবাসী থানায় খবর দিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা বেশকিছু বোতলের মাদক ওয়াশরুমে ঢেলে বোতল খালি করে রাখে। তারপরেও কয়েকটি বোতলে বিদেশী মদ পাওয়া যায়। অভিযানে সময় দেখা গেছে চারতলা ভবনের প্রতিটি ইউনিটের রুমগুলোতে বিছানা রয়েছে। এসব কক্ষেই শুধু নারীদের পাওয়া গেছে। কোন পুরুষ ছিল না রোজিনার স্বামী ছাড়া।

নারীরা বলছিলেন তারা নাকি সিঙ্গেল হিসেবেই বাড়ি ভাড়া নিয়ে থাকতো। দীর্ষ সময় তল্লাসীর পর মাদক উদ্ধার ও দেহ ব্যবসার সাথে জড়িত তারা এমন অভিযোগেই চারজনকে আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয়। অভিযান শেষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডেরও অভিযোগ রয়েছে।আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বহুতল ভবনটি মালিক জিল্লুর রহমান। তিনি জেলার পীরগঞ্জ উপজেলার একটি কলেজের শিক্ষক বলে জানা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট