1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ে আর্ন এন্ড লিভ’র সহযোগিতায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আর্ন এন্ড লিভ’র সহযোগিতায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শীতার্ত অসহায়-সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বেসকারী সাহায্য সংস্থা আর্ন এন্ড লিভ’র উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভূল্লী বাজারে মিজানের চাতালে বিভিন্ন গ্রামের হতদরিদ্র,অসহায় ও সুবিধা বঞ্চিত শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। সরকারী সাহায্য সংস্থা আর্ন এন্ড লিভ’র পরিচালক লন্ডন প্রবাসী নারী উদ্যোক্তা ও সমাজসেবী ফরিদা ইয়াসমিন জেসি এই কম্বল বিতরণের উদ্যোগ নেন।

এ সময় কম্বল বিতরন অনুষ্ঠানে সংস্থার ঠাকুরগাঁও জেলা কো-অডিনেটর বাংলা টিভির জেলা প্রতিনিধি মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল হোসেন লাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভূল্লী থানার অফিসার ইনচার্জ সাইফুল রহমান, আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাঈল হোসেন বাবু।

No description available.

অনুষ্ঠানে বক্তারা আর্ন এন্ড লিভ সংস্থার পরিচালক ফরিদা ইয়াসমিন জেসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, জেসি আপার মত সমাজের সকল ধর্নাঢ্য, বীত্তবান, রাজনৈতিক নেতৃবৃন্দ,সামাজিক সংগঠন এগিয়ে আসার আহবান জানান এবং এসময় বক্তারা বলেন সরকারী-বেসরকারী ভাবে শীত শুরুর সাথে সাথে সমাজের অসহায়,গরীব-হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষগুলোর শীত নিবারনের জন্য শীতবস্ত্র বিতরণ করা হলে তাদেরকে আর হাঁড় কাঁপুনি শীতে কাঁপতে হয় না। তাই সকলকেই শীতের আগে ভাগে শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। বক্তারা আর্ন এন লিভের প্রশংসা করেন এবং আগামী দিনের সফলতা কামনা করেন।

এদিকে প্রচন্ড শীতের মাঝে শীতার্ত অসহায় মানুষেরা শীতবস্ত্র হাতে পেয়ে তাদের মুখে হাসি ঝিলিক দেখা যায়। শীতবস্ত্র পেয়ে আমেনা বেওয়া বলেন, একটা কম্বল পেয়ে খুব ভালো হইছে। রাইতোত ভালো করে ঘুমাবা পারিম। মুই ধন্যবাদ জানাছো সবাকে।

উল্লেখ্য, দেশের অন্যতম বেসরকারি সংস্থা আর্ন এন্ড লিভ দীর্ঘ কয়েক বছর থেকে দেশের মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে। অসহায়, হতদরিদ্র ও অস্বচ্ছলদের স্বাবলম্বী প্রজেক্ট এর মাধ্যমে স্বাবলম্বী করে তোলা। দুঃস্থদের আর্থিক সহযোগিতা ও বিনা টাকায় চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসতেছে এই বেসরকারি প্রতিষ্ঠানটি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট