1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ও হরিপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ও হরিপুরে বজ্রপাতে আহত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ১১ আগষ্ট রবিবার দুপুরে বজ্রপাতে রানীশংকৈল উপজেলায় মা ও মেয়ে এবং হরিপুর উপজেলায় এক যুবকের মৃত্যু হয় । বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উষধারী এলাকার সৈয়দ আলীর স্ত্রী মেরিনা (৪৫) ও তার কন্যা সাথী আক্তার (১৪) এবং হরিপুর উপজেলার যাদুরাণী পশ্চিম কলেজপাড়া এলাকার ন‌ওসাদ এর দ্বিতীয় পুত্র আলিম(২২)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে রবিবার দুপুরে রানীশংকৈলের মেরিনা ও সাথী ( মা ও মেয়ে) তাদের আবাদি কৃষিজমিতে ধানক্ষেত নিরানী দিচ্ছিলো হঠাৎ বৃষ্টি এসে বজ্রপাত চমকালে তারা তাদের কাজকর্ম ছেড়ে বাড়ীতে রাওনা দিলে পথিমধ্যে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

অপরদিকে হরিপুর উপজেলার আলিম তার কৃষি জমিতে কাজ করার প্রাক্কালে হঠাৎ বজ্রপাতে নিহত হয়। এদিকে বজ্রপাতে নিহত ব্যক্তিদের বাসায় যান রানীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব ,নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করেন , সেইসাথে তাদের পরিবারের সদস্যদের জন্য সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট