1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

ঝালকাঠিতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও উপহার সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কাঁঠালিয়ায় শহীদদের স্মরণে দোয়া আলোচনা সভা ও পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় কাঁঠালিয়া উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষনা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম রেজাউল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি (বাংলা ভিশন জেলা প্রতিনিধি) মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক (গাজী টিভি জেলা প্রতিনিধি) মোঃ শহীদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, রূপালী ব্যাংক ব্যবস্থাপক মোঃ নাঈমুর রহমান নাইম।

অনুষ্ঠান শেষে শহীদ রাকিব হোসেন এর মা শিল্পী বেগম ও শহীদ সুজনের স্ত্রী জান্নাত এর হাতে প্রধান অতিথি উপহার সামগ্রী তুলে দেন। পরে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট