1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে তানোরে সাংবাদিকদের সাথে ব্যারিস্টার মিলনের মতবিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

শনিবার সন্ধ্যায় তানোর থানার মোড় এলাকায় অবস্থিত আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মতবিনিময় সভায় তানোরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি সমশের সরকার, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রঞ্জু, সভাপতি মনিরুজ্জামান মনি, আলিফ হোসেন, সহসভাপতি মফিজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন, সদস্য মাহাবুব জুয়েল, মো. মমিনুল ইসলাম মুন, ওবাইদুর রহমান সুজন, হামিদুর রহমান চৌধুরী, সৈয়দ মাহমুদ শাওন প্রমুখ।

Open photo

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর উপজেলা ছাত্রদলের নেতা শহিদুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। সভায় ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, “বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ত্যাগ ও সংগ্রামের ফসল হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। এই চেতনাকে হৃদয়ে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে একটি নতুন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশের দিকে।” তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না। এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সত্য প্রকাশে যদি কেউ বাধা সৃষ্টি করে, তবে আমি সাংবাদিকদের পাশে থাকব এবং সব ধরনের সহযোগিতা করব।”

জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকাকে স্মরণ করে তিনি বলেন, “এই আন্দোলনে সাংবাদিকরাও সক্রিয় ছিলেন। আগামীতেও দেশ গঠনে সাংবাদিকরা সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি।” সভা শেষে উপস্থিত সাংবাদিক ও নেতৃবৃন্দ ব্যারিস্টার মিলনের বক্তব্যকে স্বাগত জানান এবং আগামীতেও এমন মতবিনিময়ের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট