1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জীবন বাঁচাতে এসে শিকারীর ফাঁদে বন্দি অতিথি পাখি, নির্বিচারে নিধন, নওগাঁ প্রশাসন নিরব - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

জীবন বাঁচাতে এসে শিকারীর ফাঁদে বন্দি অতিথি পাখি, নির্বিচারে নিধন, নওগাঁ প্রশাসন নিরব

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৫২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো. শহিদুল ইসলাম…………………………………………………………….

জীবন বাঁচাতে এসে মৃত্যুর মুখে অতিথি পাখিই তুষারপাত ও শৈত্য প্রবাহ থেকে জীবন বাঁচাতে নিজ দেশ ত্যাগী হয়েও মৃত্যুর মুখে পড়তে হচ্ছে অতিথি পাখিদের। এ যেন মরার উপর খারার ঘাঁ।

শীত প্রধান দেশ সাইবেরিয়া, চীন, মঙ্গোলিয়া, নেপালসহ বিভিন্ন দেশ থেকে তুষারপাত ও শৈত্য প্রবাহ থেকে নিজেদের রক্ষার হাজার হাজার মাইল আকাশ পথ পাড়ি দিয়ে প্রতি বছরেই আসে বাংলাদেশের নওগাঁ জেলা পোরশা উপজেলা এখানে এসেও জীবনের নিরাপত্তা পাচ্ছে না অতিথি পাখিরা। প্রতিদিনেই নিতপুর স্থানীয় শিকারিরা পাখি শিকার করে বাজারে চড়া দামে বিক্রি করছে।

নওগাঁ জেলা পোরশা উপজেলার প্রায় ১০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ও ভারতের পূর্ণভবা বয়ে গেছে। নওগাঁ জেলা পোরশা উপজেলা নিতপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দাগণ জানায়, শিকারিরা বিভিন্ন ধরনের কারেন্ট জাল ও ফাঁদ দিয়ে পাখি শিকার করলেও প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ কঠোর পদক্ষেপ গ্রহণ না করায় পোরশা উপজেলা সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।

পোরশা উপজেলার কৃষক কামাল মিয়া জানান, বাড়িতে রাতে ঘুমানোর আগে আকাশে পাখিদের উড়ার শো শো শব্দ এখন আর শোনা যায় না। কারণ এবার পাখি কম এসেছে। এর মধ্যেই পাখি শিকার হচ্ছে। আগে বোরো জমির চারা রোপণ করে পাখি পাহারা দিতে হতো, এখন এমন হয় না। পাখি শিকারিরা রাতে বিভিন্ন জাতের পাখি শিকার করে।

খোঁজ নিয়ে জানা যায়, পৃথিবীতে প্রায় ১০ হাজার প্রজাতির পাখির মধ্যে এক হাজার ৮৫৫ প্রজাতির পাখিই পরিযায়ী। পোরশা প্রায় ২১৯ প্রজাতির পাখির অবস্থান ছিল। এর মধ্যে ৯৮ প্রজাতির পরিযায়ী, ১২১ প্রজাতির দেশি। ২২ প্রজাতির হাঁসজাত পাখির বিচরণ করত। আগত পাখির মধ্যে উল্লেখ্যযোগ্য হল- বিরল প্রজাতির পাতিহাঁস, পিয়ারী, কাইম, রামকুড়া, মাথারাঙ্গা, বালিহাঁস, লেঞ্জা, চাহা, চোখাচোখি, বেগুনি কালেম প্রভৃতি। এখন এসব পাখি নেই বললেই চলে। এর কারণ হিসেবে তারা জানান, এক শ্রেণির অসাধু পাখি শিকারি ও পাখি ব্যবসায়ীরা নির্বিচারে নিধনের কারণে দিন দিন এই পাখির সংখ্যা কমে যাচ্ছে।

এছাড়াও নওগাঁ জেলা পোরশা উপজেলা নানান প্রজাতির জলাবন, হিজল কড়চ, নলখাগড়া বিলুপ্তি, ইঞ্জিন চালিত মেশিনের শব্দ এবং রাতের আধারে মাছ ধরার জালসহ বিভিন্ন ধরণের ফাঁদ দিয়ে অতিথি পাখি শিকার করাও অন্যতম কারণ।

পরিবেশবিদগণ বলছেন, জীব বৈচিত্র্য রক্ষা করা, পর্যটকদের আকৃষ্ট করার জন্য কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। না হলে নওগাঁ জেলা পোরশা উপজেলার সৌর্ন্দয হারাবে অচিরেই তুষারপাত ও শৈত্য প্রবাহ থেকে জীবন বাঁচাতে নিজ দেশ ত্যাগী হয়েও মৃত্যুর মুখে পড়তে হচ্ছে অতিথি পাখিদের। এ যেন মরার উপর খারার ঘাঁ।

এছাড়াও নওগাঁ জেলা পোরশা উপজেলা নানান প্রজাতির জলাবন, হিজল কড়চ, নলখাগড়া বিলুপ্তি, ইঞ্জিন চালিত মেশিনের শব্দ এবং রাতের আধারে মাছ ধরার জালসহ বিভিন্ন ধরণের ফাঁদ দিয়ে অতিথি পাখি শিকার করাও অন্যতম কারণ।

পরিবেশবিদগণ বলছেন, জীব বৈচিত্র্য রক্ষা করা, পর্যটকদের আকৃষ্ট করার জন্য কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। না হলে নওগাঁ জেলা পোরশা উপজেলার সৌর্ন্দয হারাবে অচিরেই।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট