1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা লালপুর থেকে চুরি হওয়া ১মাস বয়সী শিশু কন্যা ১২ ঘন্টা পর উদ্ধার পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

জিম্বাবুয়েকে ১৭৪ রানের টার্গেট দিল বাংলাদেশ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর অনলাইন ডেস্ক : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিততে জিম্বাবুয়েকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

প্রথম ইনিংসে ৮২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৯১ ও জিম্বাবুয়ে ২৭৩ রান করেছিল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ত…তীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৪ রান করেছিল বাংলাদেশ। ৬ উইকেট হাতে নিয়ে ১১২ রানে এগিয়ে ছিল টাইগাররা।

চতুর্থ দিন বাকী ৬ উইকেটে ৬১ রান যোগ করতে পারে বাংলাদেশ। ৬০ রান নিয়ে খেলতে নেমে ঐ স্কোরেই থেমে যান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আগের দিন ২১ রানে শেষ করা করা উইকেটরক্ষক জাকের আলি টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। দলীয় ২৫৫ রানে শেষ ব্যাটার হিসেবে আউট হবার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ১১১ বলে ৫৮ রান করেন জাকের।

এছাড়া মেহেদি হাসান মিরাজ ১১, তাইজুল ইসলাম ১, হাসান মাহমুদ ১২, খালেদ আহমেদ শূন্য রানে আউট হন।

জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ৭২ রানে ৬ উইকেট নেন। ১১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ত…তীয়বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন মুজারাবানি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট