1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জাম আজ প্রায়ই দূর্লভ ফল, বই পুস্তকেই মেলে! - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর বাঘায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চুরি: আলমারি, ফ্যান ও তার চুরি, থানায় অভিযোগবাঘায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চুরি: আলমারি, ফ্যান ও তার চুরি, থানায় অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে লেবু বাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার করল পুলিশ ও র‍্যাব

জাম আজ প্রায়ই দূর্লভ ফল, বই পুস্তকেই মেলে!

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ আঃ রহমান মানিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার:
৮০ র দশকে কিছু কিছু জাম গাছ বরেন্দ্র অঞ্চলে দেখা যেত। জৈষ্ঠ্যমাসে গাছে গাছে পাকা জাম পাড়ার জন্য বালককেরা গাছে উঠে জাম পেড়ে লবন, মরিচ দিয়ে মেখে সকলে মিলে আনন্দ করে জাম খেয়ে মুখ জিহবা রংগিন করে ফেলতো।
আমাদের পুকুর পাড়ে কয়েকটি বড় বড় জাম গাছ ছিল। মা দুপুরে গোসলের আগে জাম পাড়ার জন্য বললে আনন্দে জামের গাছে উঠে ডালে ঝুাকুনি দিলে পাকা পাকা জাম ঝর করে নীচে নেটের জালে পড়তো।আমার মা চাচীরা গোল হয়ে নেটের জাল ধরে থাকতেন। জাম গুলি বাসায় নিয়ে মা লবন মরিচ শরিশার তেল, জিরা গুড়া দিয়ে মেখে সকলকে খেতে দিতেন।সেই জাম খেয়ে কত খুশি হতাম সকলে।
জাম পাড়াতে গাছে উঠে কত ছেলেরা পড়ে হাত,পা ভেঙেছে।আজ সবই বেদনা দায়ক স্মৃতি। আমার মা আজ ১১২ বছরে বেঁচে আছে কিন্তু জাম গাছ গুলি আর নেই। অতীতের হারিয়ে যাওয়া স্মৃতি গুলো মনে হলে বুকটা টন টন করে উঠে।
আজ মায়ের জন্য ৬০/- দিয়ে এক কেজি জাম কিনেছি মাকে খাওয়া বো বলে। জাম গাছ গত বছর লাগিয়ে ছিলাম কিন্তু গাছটি বেঁচে নেই মরে গেছে। আশ করেছি এবার আবার লাগাবো।
জাম একটি পুষ্টিকর ঔষধী ফল।সকলের প্রতি আমার বিনীত অনুরোধ, আসুন সকলে মিলে অন্য ফলের মত প্রচুর পরিমাণ জাম গাছ লাগান।
বেশী বেশী গাছ লাগান, পরিবেশ বাঁচান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট