1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে জামিলের সমাধিতে যুবমৈত্রীর সম্মেলন প্রস্তুতি কমিটির শ্রদ্ধা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীতে জামিলের সমাধিতে যুবমৈত্রীর সম্মেলন প্রস্তুতি কমিটির শ্রদ্ধা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জুবায়ের………………………….

শহীদ জামিল আক্তার রতনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে রাজশাহী মহানগর যুবমৈত্রীর সম্মেলন প্রস্তুতি কমিটি। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহীদ জামিল আক্তার রতনের সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করেন প্রস্তুতি কমিটির নেতারা।

 

মহানগর যুবমৈত্রীর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহানগর ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, সাবেক ছাত্রনেতা রায়হান হালিম, মোশাররফ হোসেন, কামরুল হাসান সুমন, হাফিজুর রহমান সাগর, মনিরুল ইসলাম, হারুন, অন্তর, বাঁধন, ইমাম হোসেন, ফরহাদ হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আরিফ হোসেন, নাজমুল হাসান, সোহেল, মিঠুন, দিদিরুল ইসলাম ইস্তো, জনি, রুবেল প্রমুখ।

 

শ্রদ্ধা নিবেদন শেষে প্রস্তুতি কমিটির নেতারা সমাধির সামনে দাঁড়িয়ে শহীদ জামিলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় নেতৃবৃন্দ আগামী সময়ে যুব মন্ত্রীকে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কার্যত সকল পদক্ষেপ গ্রহণের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট