1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জামালপুর কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন বিএনপি নেতা হাজ্বী মোঃ জাহাঙ্গীর কবির - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদকচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদক নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে

জামালপুর কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন বিএনপি নেতা হাজ্বী মোঃ জাহাঙ্গীর কবির

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো : ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিগঞ্জ উপজেলার জামালপুরে অবস্থিত জামালপুর কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জামালপুর কলেজের সাবেক ভিপি, কালীগঞ্জ থানা ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ জাহাঙ্গীর কবির। গতকাল ২৯ সেপ্টেম্বর রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেরের অনুমোদনের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আবদুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়। আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত গভর্নিং বডির নতুন কমিটি গঠন করার বাধ্যবাধকতা রয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

হাজ্বী মোঃ জাহাঙ্গীর কবির জামালপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ড জামালপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম হাজী মোঃ শাহাজ উদ্দিন কন্ট্রাকটার এর সুযোগ্য সন্তান। তিনি ছাত্র জীবনে জামালপুর কলেজের ভিপি, কালীগঞ্জ থানা ছাএদলের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন। তাছারাও তিনি সমাজ সেবা মূলক অসংখ্য কাজের সাথে জড়িত ছিলেন।

সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর কবির এর সাথে মুঠোফোন কথা বললে তিনি যানান আমি অত্র কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিদ্যুৎসাহী সদস্য, সকল শিক্ষক মন্ডলী ও কর্মচারীর সহযেগীতায় সকল দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য দূর করে জামালপুর কলেজকে একটি মডেল কলেজ হিসাবে সমগ্র দেশে প্রতিষ্ঠার জন্য কাজ করব। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট