1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে-সকল ধর্মের লোক তাদের পূর্ণ অধিকার ভোগ করবেঃ অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে-সকল ধর্মের লোক তাদের পূর্ণ অধিকার ভোগ করবেঃ অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাহিদ জামান, রূপসা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমির ও জামায়াত ইসলামী মনোনীত খুলনা ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। যেখানে থাকবে না কোন চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, দল-মত ধর্মবর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলে একসাথে মিলেমিশে বসবাস করবে। তাদের কোন ভয় থাকবে না। সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম, সকল ধর্মের লোক তাদের পূর্ণ অধিকার ভোগ করবে-ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন সামনে দুর্গাপূজা, ধর্মীয় এ উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পালনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের সাথে ছিল, আছে, থাকবে- ইনশাআল্লাহ। গিলাতলা-গোয়ালবাথান ওয়ার্ড জামায়াতের উদ্যোগে গিলাতলা সার্বজনীন দুর্গামন্দির কমিটি ও হিন্দুধর্মালম্বীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আজ ২১ সেপ্টেম্বর বিকেলে গিলেতলা সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি দীপক কুমার দত্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আসাদুজ্জামান, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, টিএসবি ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রসুল। টিএসবি ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ সাফিয়ার রহমানের পরিচালনায় বক্তৃতা করেন জামায়াতের দক্ষিন খাজাডাঙ্গা ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গাফফার, গিলাতলা ওয়ার্ড সভাপতি তামিম বাদশা, মন্দির কমিটির সেক্রেটারি মিঠুন কুমার হালদার, গোবিন্দ আশ, খোকন অংশ, প্রবীর নন্দী, পীযূষ পাল, বলরাম আস, মানিক কুমার পাল, সুভাষ হালদার, গোবিন্দ কুমার, অনিমেষ আশ, সঞ্জয় দত্ত, সুধীর কুমার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়েত ইসলামীর বাইতুল মাল সম্পাদক আব্দুল মান্নান, ওলামা সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, তালতলা ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সেক্রেটারি রবিউল ইসলাম, পাঁচানি ওয়ার্ড সেক্রেটারি আফজাল হোসেন, আকরাম হোসেন, মনিরুজ্জামান, রফিক, তানভীর প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট